কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন সভাপতিকে সংবর্ধনা

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৩:২৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৩:২৬:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় মো. সেকুল ইসলাম খানকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নবমনোনীত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। সায়মা

শাহজাহান একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মতিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা এবং প্রেসক্লাবের সদস্য মজিবুর রহমান কিবরিয়া, মাজহারুল ইসলাম উজ্জ্বল, রুকন উদ্দীন, মনিরুল ইসলাম আকন্দ সোহেল ও হুমায়ুন কবির রিটন। এ ছাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে নবমনোনীত সভাপতি মো. সেকুল ইসলাম খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, কেন্দুয়া

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম ও সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা প্রমুখ। বক্তারা নবমনোনীত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্ব ও সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী। তাঁরা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]