একের পর এক ক্ষে'পণা'স্ত্র-ড্রোন প্রতিহত করছে সৌদি জোট

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৩:০৯:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৩:০৯:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উৎক্ষেপণ করা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের পূর্বাঞ্চল এবং ড্রোনগুলো দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। মঙ্গলবার (২৭ অক্টোবর) গালফ নিউজের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

 

জোটের সামরিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলো প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করেছেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্যের সংঘাত কমাতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান।

 

একই সময়ে ওমান ইরানকে অন্তর্ভুক্ত করে একটি উপসাগরীয় অনাক্রমণ চুক্তির প্রস্তাব পেশ করেছে। অন্যদিকে ইরান পরিষ্কার করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সংলাপে বসার আগে ওয়াশিংটনকে অবশ্যই সাতটি শর্ত পূরণ করতে হবে।

 

এই উত্তেজনার আবহেই মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে বড় ধরনের আঘাত হানার জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ইরাক উপকূলের কাছে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]