প্রথম টেস্টের আগের দিন চোটের কবলে মুশফিক

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০১:০৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০১:০৪:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল। তার আগে শেষ সময়ে মিরপুর শেরে-ই-বাংলায় চলছে স্বাগতিক দলের অনুশীলন। এরই মধ্যে হাতে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। চোট পাওয়ার পরেই অনুশীলন থেকে বের হয়ে যান তিনি। বিজ্ঞাপন নেটে বল থ্রোয়ারের একটি বল তার আঙুলে এসে লেগেছে বলে জানা গেছে। চোট পাওয়ার পর ফিজিও বায়েজেদুল ইসলামকে দেখিয়েছেন, পরে আর অনুশীলন না করে চলে যান ড্রেসিংরুমে।

চোটের সবশেষ অবস্থা জানা যায়নি। মুশফিকের এমন চোট টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। টেস্ট দলে অপরিহার্য নাম অভিজ্ঞ এই ক্রিকেটার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত। বাংলাদেশের ফাইনালে খেলার আশা থাকায় বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। একশর বেশি টেস্ট খেলা মুশফিক যদি মিরপুর টেস্টে খেলতে না পারেন সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে। এ ছাড়া জাকের আলী অনিকও দলে রয়েছেন। তবে একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে হৃদয়ই কিছুটা এগিয়ে থাকবেন। ২৮ অক্টোবর মিরপুরে বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে গড়াচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়,

জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]