কাজিরহাট যুবদল নেতা আলামিন হ'ত্যা মা'ম'লা'র ১১ বছরের প'লা'ত'ক প্রধান আ'সা'মি মঞ্জু গাজীপুর থেকে গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ১১:৫৫:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবদল নেতা আলামিন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি ও কুখ্যাত সন্ত্রাসী মঞ্জুকে দীর্ঘ ১১ বছর পর গ্রেফতার করেছে কাজিরহাট থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত গতকাল ঢাকার গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটে যুবদল নেতা আল আমিন হাওলাদারের পথ রোধ করে তাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এই চাঞ্চল্যকর হত্যা মামলার মূল মাস্টারমাইন্ড ও প্রধান আসামি ছিলেন কুখ্যাত মঞ্জু।

ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সম্প্রতি কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমানের দিকনির্দেশনায় ও সার্বিক সহায়তায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে পুলিশ গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রধান আসামি মঞ্জু গ্রেফারের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকেই নিহত আলামিনের পরিবার ও স্থানীয় লোকজনের মাঝে স্বস্তি ও আনন্দের বন্যা বয়ে যায়। এ বিষয়ে মামলার বাদী ও নিহত আলামিনের পিতা সালাম হাওলাদার বলেন, "কুখ্যাত মঞ্জু ও তার বাহিনী আমার ছেলেকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি এই খুনি মঞ্জুর ফাঁসি চাই এবং আমার ছেলে হত্যার দ্রুত বিচার কার্যকর দেখতে চাই।গ্রেফতারের বিষয়ে কাজিরহাট থানার

অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, "তথ্যপ্রযুক্তির সহায়তার দীর্ঘ ছায়া তদন্ত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা প্রধান আসামি মঞ্জুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অপরাধী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]