রাজশাহীতে যা'ব'জ্জী'বন সা'জা'প্রা'প্ত প'লা'ত'ক আ'সা'মি গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ১২:৫৯:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০১:০৫:৩৯ পূর্বাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাসুমকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পবা থানা পুলিশ। গ্রেফতার মোঃ মাসুম নগরীর পবা থানার বাগধানী উলাপুর এলাকার মোঃ ওহেদুল ইসলামের ছেলে। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, পবা থানায় ২০১৩ সালে দায়ের করা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালত মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি পলাতক ছিলেন। অবশেষে সোমবার সকালে পবা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]