পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ১২:২৬:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ১২:৩৮:৫৪ পূর্বাহ্ন
মোঃ নুহু ইসলাম পটুয়াখালী স্টাফ রিপোর্টার

২৬ অক্টোবর পটুয়াখালী গলাচিপা উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর মঞ্চ চত্বর এলাকায় আনন্দ র‍্যালি করে। এতে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণঅধিকার পরিষদের সভাপতি, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, গলাচিপা পৌর শাখার সভাপতি মো. রেজাউল হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান। সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেব মাস্টার। আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে। বক্তারা সংগঠনে
রাজনৈতিক লক্ষ্য ও আদর্শকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে জনগণের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে গলাচিপা উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের দলীয় সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভা শেষে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ পাউন্ড ওজনের একটি কেক কাটেন। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ

কর্মসূচিকে কেন্দ্র করে গলাচিপায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]