শীর্ষ মা'দ'ক ডিলার গ্রে'ফ'তা'র: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ!

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ১২:০৩:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ১২:০৭:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রবিবার রাত পৌনে ৯টার দিকে দামকুড়া থানা পুলিশ সোনাইকান্দি নিচপাড়া এলাকা থেকে ১৫টি মাদক মামলার আসামী ও শীর্ষ মাদক কারবারী মোঃ রাজন আলীকে (৪৪) গ্রেফতার করে দামকুড়া থানার এসআই মোঃ আশরাফুল। সোমবার তাকে ২ বোতল মোনোড্রিল সিরাপ দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার রাজন ওই এলাকার মৃত একরাম আলীর ছেলে।

এদিকে স্থানীয় মিনারুল ইসলাম, জুয়েল, বাবু, আদিল সহ একাধীক স্থানীয়রা জানায়, রাজন আলী একজন চিহ্নিত ও শীর্ষ মাদকের ডিলার। সে নিজ হাতে মাদক নেয় না। তবে তার একাধীক লেবার আছে। তাদের মাধ্যমে খুচরা মাদক কারবারী ও মাদক সেবিদের কাছে মাদক বিক্রয় করে থাকে। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে সে পদ্মার চর দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক তুলেছে বলে একাধীক সূত্রে জানা গেছে। ওইদিন রাত ৯টার দিকে সাদা পোশাকে অভিযান চালিয়ে রাজন ও ট্রাক চালক হৃদয় নামে দুইজনকে গ্রেফতার করে এসআই আশরাফুল ও সঙ্গীয় ফোর্স। কিন্তু মাত্র ২ বোতল ভারতীয় মোনোড্রিল সিরাপ দিয়ে রাজনকে আদালতে সোপর্দ করলেও হৃদয়কে থানা থেকে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়েছে। অভিযানের সময় পুলিশ স্থানীয়দের রাজনের কাছে স্থানীয়দের যেতে দেননি। এতে স্থানীয়রা ধারনা করছেন মাদকের বড় চালান সহ রাজন ও হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। আবার এসআই

আশরাফুল সাংবাদিকদের বলেন, কোন প্রকার মাদকদ্রব্য পাওয়া যায়নি, এমনিতেই থানায় নিয়ে এসেছি, কিছু জানার থাকলে থানায় আসুন। পরে সোমবার (২৬ অক্টোবর) আরএমপি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই মাদকের ডিলারকে মাত্র ২ বোতল ভারতীয় মোনোড্রিল সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এতে নানা মুখি প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি সবকিছুই সমঝোতার মাধ্যমেই সম্পন্ন হয়েছে? এ ব্যপারে জানতে এসআই মোঃ আশরাফুলের মুঠো ফোনে ফোন দিলে তিনি বলেন, কিছু জানার থাকলে থানায় আসুন, বলেই ফোন কেটে দেন। দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বিপুল পরিমান মাদক ও সমঝোতার কোন বিষয় নেই।

তার কাছে ২ বোতল ভারতীয় মোনোড্রিল সিরাপ পাওয়া গেছে। তা দিয়েই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকালে রাজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]