আগৈলঝাড়ায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার বাড়ৈ গ্রে'প্তা'র

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১০:২৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১০:৩১:০৯ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সঞ্জয় কুমার বাড়ৈকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার সেরালে সঞ্জয় কুমার বাড়ৈসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করা হয়। মামলায় সঞ্জয় কুমার বাড়ৈকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরে তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]