১৫ দিনের ব্যবধানে খোলা হলো লালন মাজারের দানবক্স, পাওয়া গেল ৮ লক্ষ ২৭ হাজার ৪৫০ টাকা

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৯:১৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৯:২১:০৭ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত ফকির লালন শাহ এর মাজারের দানবক্স খোলা হলো ১৫ দিনের ব্যবধানে। সোমবার (২৬ অক্টোবর)) সকাল পৌঁনে ১১টার দিকে লালন আখড়াবাড়ীর দু'টি দানবক্স সাংবাদিকদের উপস্থিতিতে খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার

প্রমুখ। এরপর লালন একাডেমি ভবনের চতুর্থ তলায় প্রায় তিন ঘণ্টাব্যাপী গণনা শেষে পাওয়া গেছে ৮ লক্ষ ২৭ হাজার ৪৫০ টাকা। এর আগে, ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা ও গণনা করা হয় দানবাক্সের টাকা। ঐদিন দান বাক্স থেকে প্রায় ৬ লক্ষ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গিয়েছিল। যা পরদিন লালন একাডেমির ব্যাংক হিসাব নম্বরে জমা করা হয়। এ তথ্য নিশ্চিত করে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)

মো. রাইসুল ইসলাম জানান, ফকির লালন শাঁইয়ের দু'টি উৎসব ঘিরে বছরে চারবার দানবক্স খোলা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ১৩৬-তম তিরোধান দিবসের সাতদিন পর দানবাক্স খুলে ৮ লক্ষ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। যা সোমবারই নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]