সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৮:৪০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৮:৪৩:২০ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।


ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গতকাল ২৬ অক্টোবর (রবিবার) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে মঈনপুর বিওপি, সালদানদী বিওপি এবং শংকুচাইল বিওপির সদস্যরা অংশ নেন। ৬০ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)-এর সার্বিক

দিকনির্দেশনায় দুই জেলার সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে নিয়ে আসা বিভিন্ন ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি)

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]