২১৭ বোতল ম'দসহ গ্রে'প্তার সেই ছাত্রদল নেতাকে অ'ব্যাহ'তি

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৭:৫৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৭:৫৬:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

 

সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও সদস্যসচিব বয়েজিদ আল আমিন।

 

এর আগে শনিবার বকশীগঞ্জ থানার বৈষ্ণবপাড়া থেকে ২১৭ বোতল ভারতীয় মদ ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), সিফাত (২০), জয়দেবপুরের রুবেল মিয়া (২৭), জানকীপুর মির্ধাপাড়ার ফুরকান হোসেন (১৯) এবং লাউচাপড়া গ্রামের আমান উল্লাহ উদয় (২৭) গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারদের মধ্যে আমান উল্লাহ উদয় বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মদের বোতলসহ গ্রেপ্তারের বিষয়টি জানাজানির পর তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ কারণে তাকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে।

 

এদিকে তাদের গ্রেপ্তারের পর জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণবপাড়া থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১৭ বোতল ভারতীয় মদ ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মূলত গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২-এর একটি টহল দল বকশীগঞ্জের বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। সেই অভিযানে পাঁচজনকে আটক করা হয়। আটকরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাইপথে ভারতীয় মদ এনে করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। 

 

বকশীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীম জানান, মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি জানার পর ছাত্রদলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীতে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]