খেলার ছ'লে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃ'ত্যু

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৭:৫৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৭:৫৩:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে শ্যাম্পু পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। এর আগে রোববার উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এই ঘটনা ঘটে।

 

মৃত দুই শিশু হলো; গোলাবর গ্রামের রাহাত বেপারী ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি বেপারীর মেয়ে হুময়রা (৬)। তাদের মধ্যে রোববার দুপুরে উপজেলা গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রাহাত ও রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় হুময়রা।

 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, প্লাস্টিক বোতলজাতকরণ একটি বড় শ্যাম্পু বোতল ঘরের এক কোণে রেখে দেয় নিহত দুই শিশুর স্বজনরা। ঘটনার দিন সকাল ১০টায় ওই মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতল বের করে নিহত মাহমুদ হাসান সাজিত, হুমায়রাসহ তিন শিশু প্লাস্টিকের হাঁড়ি পাতিল নিয়ে খেলছিল। ওই শ্যাম্পুর ফেনা দিয়ে প্লাস্টিকের হাঁড়ি পাতিল ধুয়ে পরিষ্কার করছিল আবার নোংরা করছিল। একপর্যায়ে ওই মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতলে পানি ভরে ফেনা তৈরি করে। পরে ওই ফেনাসহ শ্যাম্পুর বোতলের পানি পান করে। এতে তিন শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

 

পরে শিশুর স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান সাজিতকে মৃত ঘোষণা করেন। নিহত হুমায়রাসহ অপর শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হুমায়রা ও অন্য শিশুকে হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রার মৃত্যু হয়। তবে অন্য শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে।

 

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, পুলিশকে জানালে ঝামেলা হতে পারে ভেবে পারিবারের কেউ বিষয়টি থানায় জানায়নি। পরে রাত ১১টার দিকে সংবাদকর্মীরা ফোন করে বিষয়টি জানতে চাইলে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তবে নিহত শিশুদের স্বজনদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]