নরসিংদীতে বাসে তল্লাশি, নারীর কাছে মিলল ১৪০ রাউন্ড গু'লি

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৭:১৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৭:১৫:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে এসব গুলি বহন করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার (২৬ অক্টোবর) ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। আটক নারীর নাম স্বপ্ন আক্তার (৪২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের যাত্রী স্বপ্ন আক্তারের কাছে ১৪০ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

 

ওসি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের জন্য গুলি পরিবহন করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ওই নারী।’

 

তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসব গুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় আরও কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]