‘গ্রামে বাঘ ঢুকেছে’: মাইকিং, ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৬:২১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৬:২১:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের শরণখোলা উপজেলার ছোট গ্রাম সোনাতলা। সেখানে ধানক্ষেতে কাজ করতে গিয়েছিলেন কৃষকরা। কিন্তু হঠাৎ ক্ষেতে কোনো প্রাণির বড় পায়ের ছাপ দেখে চোখ আটকে যায় তাদের। সেই পায়ের ছাপের খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক-গ্রামে বাঘ ঢুকেছে’। এরপর খবর পেয়ে ছুটে আসেন বন বিভাগের কর্মীরা। বিভিন্ন আলামত সংগ্রহ করে বাঘের উপস্থিতি নিশ্চিত করেন তারাও।

 

সর্বশেষ মাইকিং করে গ্রামের শরণখোলার ওই গ্রামটির লোকজনকে সাবধানে চলাফেরা করতে বলা হচ্ছে। সঙ্গে ড্রোন উড়িয়ে ধানক্ষেতে বাঘের সন্ধান করছে বন বিভাগ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে বাঘ ঢোকার খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বনরক্ষীরা ড্রোন উড়িয়ে ধান খেতে বাঘের সন্ধান করছে। রাতের বেলা গ্রামে লোক চলাচল কমে গেছে। এক সপ্তাহের ব্যবধানে রোববার রাতে সুন্দরবন থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সোনাতলা গ্রামে বাঘ ঢুকে পড়েছে। গ্রামের ধান ক্ষেতসহ বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখেছে গ্রামবাসী। বনরক্ষী সিপিজি ও ভিটিআরটি সদস্যরা জনগণকে সচেতন করতে মাইকিং শুরু করেছে।

 

বন বিভাগের কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) লিডার মো. খলিল জোমাদ্দার সোমবার দুপুরে জানান, রোববার সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন পূর্ব সোনাতলা গ্রামের সরোয়ার হাওলাদারের বাড়ির সামনে এবং আবু রাজ্জাক আকনের মাছের ঘেরের পাড়ে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি দ্রুত সুন্দরবন বিভাগ, ভিটিআরটি ও সিপিজি সদস্যদের জানান গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যদের নিয়ে পূর্ব সোনাতলা গ্রামে ঘটনাস্থলে বাঘ বিচরণ করে ধানক্ষেতের দিকে চলাচল যাওয়া বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা।

 

সোনাতলা গ্রামের সিপিজি সহকারী টিম লিডার মো. সাচ্চু আকন জানান, গ্রামের ধানক্ষেতে ও সবজিক্ষেতের আলের উপরে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। বাঘের ভয়ে রাতের বেলা গ্রামে লোক চলাচল কমে গেছে। সোমবার সকাল থেকে সুন্দরবন সংলগ্ন শরণখোলা, পানিরঘাট, সোনাতলা, মডেলবাজার ও পূর্ব সোনাতলা গ্রামের প্রায় ১০ কিলোমিটারে এলাকায় জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে বলে এই সিপিজি সহকারী টিম লিডার জানিয়েছেন। এর আগে গত ১৯ অক্টোবর রাতে সুন্দরবন সংলগ্ন পানিরঘাট সোনাতলা এলাকার গ্রামে বাঘ বিচরণ করে সুন্দরবনে ফিরে যাওয়ার চিহ্ন পাওয়া যায়।

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, গ্রামে বাঘ আসার খবর পেয়ে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্ব সোনাতলা গ্রামের ধানক্ষেতের ওপর ড্রোন উড়িয়ে বাঘের সন্ধান করা হয়েছে। কিন্তু বাঘের সন্ধান পাওয়া যায়নি। বাঘ সুন্দরবনে ফিরে যাওয়ারও কোনো আলামত দেখা যায়নি। বাঘ ভোলা নদী সাঁতরে লোকালয়ে চলে আসে। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং এবং বনরক্ষীসহ ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সার্বক্ষণিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে এসিএফ জানান।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]