নোয়াখালীতে বিদ্যুৎস্পৃ'ষ্টে প্রা'ণ গে'ল মায়ের, মেয়ে হাসপাতালে

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৫:৫৫:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৫:৫৫:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের ক্ষেত থেকে লাউ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্র বানু (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে রেহানা বেগম (২০) বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামের চিনা বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি আনতে গিয়ে সেচপাম্পের তারে পা জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চন্দ্রবানু। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে রেহানাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে দুজনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চন্দ্রবানুকে মৃত ঘোষণা করেন। রেহেনা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন সোমবার দুপুরে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]