কাউখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ করা হবে ৫ শতাধিক চারা

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৫:০২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৫:০৪:২৬ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের অংশ হিসেবে সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরের ফাঁকা জায়গায় একটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। পূবালী ব্যাংক পিএলসি কাউখালী উপশাখার সিনিয়র অফিসার মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং ব্যাংকের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু কাওছার, উপজেলা বিএনপির সাবেক

সহসভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিব তালুকদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিলন কুমার রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা ও সৈয়দ ফাহিম। এ ছাড়া পূবালী ব্যাংক পিএলসি কাউখালী উপশাখার কর্মকর্তা সাদ্দাম হোসেন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় নারিকেল, আম, জাম, কাঁঠাল, আমলকী ও হরিতকিসহ বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা রয়েছে। কর্মসূচির উদ্বোধনকালে ইউএনও রেহেনা আক্তার বলেন, আজকের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হলে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে পূবালী ব্যাংকের এই অংশগ্রহণ কাউখালী উপজেলাকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। পূবালী ব্যাংক পিএলসি কাউখালী উপশাখার সিনিয়র অফিসার মোঃ জাহিদুল ইসলাম বলেন, পূবালী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয় থেকেই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি।

কাউখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই বৃক্ষরোপণ অভিযান সফল হবে বলে আমরা বিশ্বাস করি। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর। তারিখ,২৬/১০/২০২৬।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]