খুলনায় তরুণীসহ জামায়াত নেতার ছেলে আ'টক

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৪:৪৪:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৪:৪৪:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনার খালিশপুরের মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে খালিশপুরের ২১ নম্বর সড়কের একটি ভবনের চতুর্থ তলার মেস থেকে তাঁদের আটক করা হয়।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন রায় জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই মেস থেকে দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।






 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]