সরকার অনুমতি দিলে ক্র'সফা'য়ার করা হবে: আইজিপি

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৪:৩৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৪:৩৮:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রয়োজনে সরকার অনুমতি দিলে ক্রসফায়ারের মতো পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

 

রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

 

পুলিশের বলপ্রয়োগ ও দায়িত্ব পালন নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার পুলিশ নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে সমালোচনা করে। এ পরিস্থিতিতে পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।

 

ক্রসফায়ার প্রসঙ্গে আইজিপি বলেন, “যেখানে ক্রসফায়ার প্রয়োজন হবে, সরকার অনুমতি দিলে আমরা সেটাই করব।”

 

তিনি আরও বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী চলতে হবে। অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

 

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে যেকোনো ঘটনার সত্যতা যাচাই করা জরুরি।

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]