গলাচিপায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৪:০৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৪:০৪:৫৫ অপরাহ্ন
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা গন অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মোঃ জাকির হোসেন

মুন্সি,সাবেক যুগ্ম আহবায়ক সোয়েব মাস্টার,পৌর সভাপতি রেজাউল হাওলাদার,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,উপজেলা ছাএ অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ,উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন,সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]