বরিশালে কিশোরী ধ'র্ষ'ণ মা'ম'লা'র প্রধান অ'ভি'যু'ক্ত'কে গ্রে'প্তা'র করেছে এসআরবি

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০২:৫৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০২:৫৪:৪৩ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

১৪ বছর বয়সের এক স্কুল পড়ুয়া কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি'র সদস্যরা। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত জাকির হোসেন (৪০) বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার। তিনি

জানিয়েছেন-মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে এসআরবি-৮ এর চৌকস আভিযানিক দল রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানাধীন কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে। এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীকে তাদের প্রতিবেশী অভিযুক্ত জাকির হোসেন দীর্ঘদিন থেকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকালে ওই কিশোরীকে বাড়ির পাশের ডোবার পাড়ের নির্জন জায়গায় একাকি পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর

চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। সূত্রে আরও জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ এর সহযোগিতা চাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ২৬-১০-২৬ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]