ছুটি শেষে আজ খুললো স্কুল-মাদরাসা, কলেজের ছুটি আরও ৫দিন

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১২:৩৭:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১২:৩৭:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ সোমবার (২৬ অক্টোবর) খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। এদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথারীতি পাঠদান শুরু হবে। তবে কলেজের শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

 

শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা থেকে জানা গেছে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়।

 

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। নির্ধারিত ছুটি ২২ অক্টোবর শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় টানা ১০ দিন বন্ধ থাকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

 

অন্যদিকে, দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটির মেয়াদ আরও বেশি। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে কলেজগুলোতে ছুটি শুরু হয়। এ ছুটি চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলোতে পাঠদান শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

 

ফলে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা সোমবার থেকে শ্রেণিকক্ষে ফিরলেও কলেজের শিক্ষার্থীরা আরও ছয় দিন ছুটি পাচ্ছেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]