পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূ'মিক'ম্প

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১২:৩৬:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১২:৩৬:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তান ও পাকিস্তানের কিছু অংশে ৫.২ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে উভয় দেশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

 

আফগান সংবাদমাধ্যম তোলোনিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাজধানী কাবুল, নানগারহার এবং এর আশেপাশের বেশ কয়েকটি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আফগানিস্তানে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

 

ইউরোপীয়-মধ্যপ্রাচ্য ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় গিলগিত-বালতিস্তান অঞ্চলের বেশ কিছু স্থানেও এই ভূকম্পন অনুভূত হয়।

 

পাকিস্তানেও তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]