ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচন: যাচাই-বাছাইয়ে ১১ প্রার্থীর সবাই বৈধ

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ১০:৫৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ১০:৫৮:২৫ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি.-এর আসন্ন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষে দাখিল করা সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত ২৫ অক্টোবর সকালে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে চূড়ান্ত যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করে প্রার্থীদের এই বৈধতার ঘোষণা দেওয়া হয়। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী অনুষ্ঠিত এই যাচাই-বাছাই প্রক্রিয়ায় সভাপতি, সহ-সভাপতি এবং বিভিন্ন ব্লকের সদস্য পদে দাখিলকৃত মোট ১১টি মনোনয়নপত্রের সবকটিই সঠিক পাওয়া যায়। উপস্থিত নির্বাচন কর্মকর্তা

এবং অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে কোনো আপত্তি না থাকায় সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়। সভাপতি পদ মো. নজরুল ইসলাম (পূর্ব দীর্ঘভূমি কৃষক সমবায় সমিতি লি.) মো. ফারুক আহমেদ (দক্ষিণ পশ্চিম ব্রাহ্মণপাড়া বিত্তহীন সমবায় সমিতি লি.) মো. শাহ আলম (দক্ষিণ কল্পবাস কৃষক সমবায় সমিতি লি.) মো. আক্তার হোসেন (পূর্ব ব্রাহ্মণপাড়া কৃষক সমবায় সমিতি লি.) সহ-সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় মো. কামাল হোসেন (দক্ষিণ তেতাভূমি কৃষক সমবায় সমিতি লি.) বেসরকারি ভাবে নির্বাচিত। সদস্য পদ (বিভিন্ন ব্লক): ব্লক-০১: কবির আহাম্মদ ভূঁইয়া (উত্তর পশ্চিম ব্রাহ্মণপাড়া কৃষক সমবায় সমিতি লি.) ব্লক-০২: মো. আবুল কাশেম (দক্ষিণ টাকোই কৃষক সমবায় সমিতি লি.) ব্লক-০৩: আবদুল সাত্তার (পূর্ব গোপাল নগর কৃষক সমবায় সমিতি লি.) ব্লক-০৪: মো. শাহ আলম (মল্লিকার দিঘি কৃষক সমবায় সমিতি লি.) ব্লক-০৫: শাহিনুর আক্তার / (ব্রাহ্মণপাড়া দক্ষিণ মহিলা সমবায় সমিতি লি.) ব্লক-০৬: ইসরাত জাহান রনী (ট্যাটেরা পূর্ব মহিলা সমবায় সমিতি লি.) নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও

উপজেলা সমবায় অফিসার মো. মনিরুল ইসলাম জানান, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে নিরপেক্ষভাবে সকল প্রার্থীর কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি প্রস্তুত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]