মিরপুরে কাভার্ড ভ্যানের ধা'ক্কা'য় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নি'হ'ত, আ'হ'ত-০৩

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৯:৪৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৯:৪৯:৫৯ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী জাকারিয়া ইসলাম (২৩) নিহত হয়েছেন। এ দূঘটনায় অটোরিকশাচালকসহ আরও তিনজন আহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে আঞ্চলিক মহাসড়কটির মিরপুর উপজেলার গোবিন্দপুর চার মাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত

অটোরিকশাচালক মনিরুল ইসলাম বলেন, যাত্রী রেবেকা খাতুন ও তার পুত্রবধূ তামান্না কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী শহরের থানাপাড়া এলাকায়। জানা গেছে, কুষ্টিয়া শহর থেকে চার যাত্রী নিয়ে অটোরিকশাযোগে মেহেরপুরের দিকে যাচ্ছিল। গোবিন্দপুর চারমাইল নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে

গেলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]