মসজিদে নামাজরত অবস্থায় ইমামের মৃ'ত্যু

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৮:৩২:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৮:৩২:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বরগুনার পাথরঘাটায় মাগরিবের নামাজে ইমামতি করার সময় শামিম হাওলাদার (৪০) ইন্তেকাল হয়েছে। নামাজরত অবস্থায় মৃত্যুর মুখে ঢলে পড়ার এই ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামে এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটে। পরদিন শনিবার (২৪ অক্টোবর) সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনের মসজিদে মাগরিবের জামায়াতে ইমামতি করছিলেন শামিম হাওলাদার। সিজদা বা রাকাত চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন। স্থানীয়রা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। ধর্মপরায়ণ মানুষ হিসেবে এলাকায় তার বেশ সুনাম ছিল।

 

নিহত শামিম হাওলাদার পেশায় একজন সাধারণ অটোরিকশাচালক ছিলেন। প্রতিদিন অটোরিকশা চালিয়ে অর্জিত আয়ে পাঁচ সন্তান ও স্ত্রী নিয়ে চলত তার সংসার। তার তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে দুই মেয়ে পবিত্র কুরআনের হাফেজা। আকস্মিক এই মৃত্যুতে পুরো পরিবার এখন চরম অনিশ্চয়তা ও শোকের সাগরে ভাসছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]