আওয়ামী লীগকে ফেরাতে ভারতের সঙ্গে গোপনে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৮:০৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৮:০৪:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টায় সরকার বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

রোববার (২৫ অক্টোবর) বিকেলে আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি-নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে রাজধানীর মিরপুরে লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

 

এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ ও ভারতের সাথে আঁতাতের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হচ্ছে।

 

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন তারা কোনোভাবেই সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

 

এসময় নিয়োগপ্রাপ্ত সিটি করপোরেশনের প্রশাসকরা সরকারের টাকায় নিজেদের প্রচারণা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]