কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:০২:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:০২:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ডিজিটাল লেনদেনে এই মুহূর্তে কোনো ঝুঁকি নেই।

 

রোববার (২৫ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

মুখপাত্র বলেন, যেসব ব্যাংক ওয়েবসাইট ডাউন রেখেছে তারা নিরাপত্তা নিশ্চিত করে শিগগিরই তা সচল করবে।

 

এদিকে এমন পরিস্থিতি নিয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. তৈয়বুর রহমান জানান, ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি'র নিরাপত্তা ত্রুটি ইস্যুতে আগাম সতর্কতা নেয়ায় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

 

তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট পর্যায়ক্রমে সচল করা হচ্ছে। বিপুল তথ্য থাকায় ভূমিসেবার ওয়েবসাইট সচল করার ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি।

 

গত কয়েক দিন ধরেই ব্যাংকসহ আর্থিক খাতে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বন্ধ করে দেয়া হয়। তিন দিন পর আজ রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি খুলে দেয়া হয়েছে। 

 

মূলত বিশ্বে ইন্টারনেটের বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়। সাইবার নিরাপত্তা গবেষকদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এক দশকেরও বেশি সময় ধরে অশনাক্ত থাকা এসব দুর্বলতা খুঁজে পাওয়া গেছে।

 

ক্যালিফ ও উইজের গবেষকেরা ওপেনএআইয়ের ‘প্যাচ দ্য প্ল্যানেট’ কর্মসূচির আওতায় এ দুর্বলতাগুলো শনাক্ত করেন। ওপেনএআইয়ের মতে, সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমস্যা এটি। যা এক দশকেরও বেশি সময় ধরে কারো নজরে পড়েনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]