দিনাজপুরে মা'র'ধ'রের পর শিক্ষকের মৃ'ত্যু, হ'ত্যা'র অভিযোগ

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৬:৫৮:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৬:৫৮:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জেরে মারধরের পর এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এর পরপরই ওই শিক্ষক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনার খবর জানতে পারে পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।

 

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এদিকে ওই শিক্ষকের মৃত্যু মারধরের কারণে হয়েছে, নাকি অসুস্থতাজনিত কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]