বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মানতে হবে

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৬:৪৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৬:৪৪:৩৪ অপরাহ্ন
 নিজস্ব প্রতিবেদক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

তিনি বলেছেন, বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। প্রতিটি সদস্যকে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রম ও সার্বিক মানোন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

একই সঙ্গে অপারেশনাল কাজে ফায়ার ফাইটারদের আন্তরিকতার প্রশংসা করেন এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। বক্তব্যের শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করতে অবদান রাখা সাবেক মহাপরিচালক ও কর্মকর্তাদের স্মরণ করেন সুলতানুল আফরীন জুনাইদ। অপারেশনাল কার্যক্রমে আত্মদানকারীদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত শোনেন মহাপরিচালক। প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির আশাবাদ ব্যক্ত করেন তিনি। রোববার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে

অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]