বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৬:১০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৬:১৭:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ ‘বিপন্ন মানবতার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে আজমল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাসেম লালুর সভাপতিত্বে ও বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার

সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ আমিরুল বাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস, ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান, ঠিকাদার ফজলে আলম শাহিন, মামুন ইসলাম, আলম হোসেন এবং সহকারী শিক্ষক সমিতির সদস্য সচিব আবুল কাশেমসহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আজমল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান সজল। বক্তারা বলেন, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও

পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়। বক্তারা মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]