নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর ম'রদে'হ উ'দ্ধার

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৫:১০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৫:১০:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফারজানা ইসলাম। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

রোববার (২৫ অক্টোবর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। এর আগে শনিবার রাতে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় নিহতের স্বামী নাজমুল ইসলামের বাসা থেকে মরদেহটি ঘটনা ঘটে।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলকে আটক করেছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

নাজমুল ইসলামও একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

নিহত ফারজানার ভাই আরিফুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী নাজমুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ফারজানাকে নির্যাতন করা হতো বলে আরিফ অভিযোগ করেন। তার ভাষ্য, নাজমুল প্রথমে বেকার ছিলেন। চাকরি পাওয়ার পর তার অর্থের চাহিদা বাড়তে থাকে। একপর্যায়ে টাকার জন্য চাপ দেওয়ার পাশাপাশি ফারজানার ওপর নির্যাতনও করতেন নাজমুল ইসলাম।

 

তিনি আরও দাবি করেন, ঘটনার দিন সন্ধ্যায় ফারজানার সঙ্গে তার কথা হয়েছিল। তখন তার কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি। এরপর রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাকে ফোন করে ফারজানার মৃত্যুর খবর জানানো হয়।

 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, পারিবারিক কলহ থেকে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।  এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ে করা হচ্ছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]