১৯৯৩ সালে প্রয়াত চিন্ময়ানন্দের এআই অ্যাভাটারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৪:১৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৪:১৭:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘চিন্ময় অমৃত মহোৎসব’ বিশ্ব সম্মেলনের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি প্রয়াত আধ্যাত্মিক নেতা স্বামী চিন্ময়ানন্দের একটি হলোগ্রাফিক অ্যাভাটারের সঙ্গে কথা বলেন এবং ১৯৯৩ সালে তার সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করেন।

 

অ্যাভাটারের সঙ্গে কথোপকথনের সময় মোদি তার ভবিষ্যৎ কাজের জন্য চিন্ময়ানন্দের আশীর্বাদ প্রার্থনা করেন। তিনি বলেন, আপনার সঙ্গে দেখা হওয়া আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আজ যে কাজগুলো করতে চাই, সেগুলোর জন্য আপনার আশীর্বাদ চাই।

 

অ্যাভাটারটি প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে দেখে আনন্দ প্রকাশ করেন এবং সমর্থন জানিয়ে বলেন, ‘ভারত আপনার সঙ্গে আছে, নরেন্দ্র।’

 

সমাবেশে ভাষণ দিয়ে মোদি এই আয়োজনকে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা বলে উল্লেখ করেন। তিনি সাধুদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি এক ভিন্ন ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা। এটি আমার জন্য সাধুদের আশীর্বাদ। চিন্ময় মিশন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি চিন্ময় বিচারের প্রতিনিধিত্ব করে।

 

প্রযুক্তির ব্যবহার এই অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি। হলোগ্রামের মাধ্যমে চিন্ময়জির দিব্য উপস্থিতি দেখে মনে হয়েছে, যেন ৩৩ বছর আগের সময়ে ফিরে গেছেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]