দীর্ঘ তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০১:৪৪:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০১:৪৫:৩৯ অপরাহ্ন
লামিছা রহমান, রাবি রাজশাহী

বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আজ (২৪ অক্টোবর) থেকে যাত্রাবিরতি করবে রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেন। ট্রেন দুটি হলো ৭৩৪ নম্বর তিতুমীর এক্সপ্রেস ও ৭৬১ নম্বর সাগরদাঁড়ি এক্সপ্রেস। দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর ট্রেন দুটির যাত্রাবিরতির সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন সুপারিনটেনডেন্ট স্বাক্ষরিত একই তারিখের একটি পত্রেও ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস)

সালাহউদ্দিন আম্মার বলেন, "দুটি বিষয়ে সবাইকে অনুরোধ জানাচ্ছি বিনা টিকিটে যাতায়াত করবেন না এবং রেলের কোনো কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। রাবির সম্মান ও এই সুবিধা ধরে রাখতে আমাদের দায়িত্বশীল হতে হবে। বাকি ট্রেনগুলোর যাত্রাবিরতির বিষয়ে রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। তারা পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।" এর আগে, রাকসুর পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে সব দূরপাল্লার ট্রেনের বাধ্যতামূলক যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরে স্টেশনটি কার্যত অকার্যকর থাকায় শিক্ষার্থীদের ট্রেনে যাতায়াতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে রাতের সময়ে শিক্ষার্থীদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে রাবি রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবি দীর্ঘদিনের।

উল্লেখ্য, প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনটি অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর অবশেষে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেসের রাবি রেলস্টেশনে যাত্রাবিরতির সিদ্ধান্ত হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]