বদরগঞ্জে লাইনচুত্য ট্রেনটি দশ ঘন্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ১২:৩৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ১২:৩৬:১৫ অপরাহ্ন
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর

রংপুরে বদরগঞ্জে পঞ্চগড় অভিমুখী আন্ত: নগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা শনিবার বিকাল সাড়ে চারটায় ষ্টেশন প্রবেশ ২০০ গজ আগে আউটার সিগন্যাল কাছে লাইনচুত্য হয়।এতে লালমনিরহাট পার্বতীপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা। পরে তারা বিকল্প ব্যবস্হায় গন্তব্য পৌছায়। পরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে রাত ২ টা ২০ মিনিট লাইনচুত্য বগিটি লাইনে টেনে তুলেন।

এতে রেল চলাচল স্বাভাবিক হয়।পরে দোলনচাঁপা ট্রেনটি তার গন্তব্য পঞ্চগড় অভিমুখী চলে যায়। এবিষয়ে বদরগঞ্জ ষ্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন,ট্রেন চলাচল স্বাভাবিক এখন।ভোর ছয়টার দিকে ঢাকা থেকে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বদরগঞ্জ ষ্টেশন ছেড়ে গেছে কুড়িগ্রাম উদ্দেশ্য।

আমাদের কোন গাফলতি ছিলনা।ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এসে তদন্ত করে দেখেছেন যে বগিটি লাইনচুত্য হয়েছিল। সেই বগির ভিতরে সমস্যা ছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]