রাজস্থলীতে ২১ লিটার চো'লা'ই ম'দ'স'হ গ্রে'প্তা'র ১

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ১২:১১:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ১২:১৪:০৭ পূর্বাহ্ন
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে অভিযান চালিয়ে ২১ লিটার দেশীয় চোলাই মদসহ পাইমং মারমা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বাঙ্গালহালিয়া বাজারে অভিযান চালায়।

এ সময় সেখানকার একটি দোকান থেকে ২১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাইমং মারমাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত পাইমং মারমা বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঙ্গালহালিয়া বাজার এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, মদ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]