জনগণের মতামতকে উপেক্ষা করে দেশ পরিচালনা করার কারনে সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে : অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৫:২২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৫:২৪:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে একনায়কতন্ত্রীক ভাবে দেশ পরিচালনা করার কারনে জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, নির্বাচনের পূর্বে তাদের যে ওয়াদা ছিল সেগুলো ভুলে নিয়ে পুরোনো ফ্যাসিবাদী ব্যাবস্থায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি আজ ২৪ অক্টোবর বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ২০২৭-২০২৮ সেশনের মহানগরী আমীর নির্বাচনের ভোট গ্রহন উপলক্ষে আয়োজিত রুকন সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইসলাম পৃথিবীতে আত্মসমর্পণ করার জন্য আসেনি, ইসলাম এসেছে সকল সকল মতবাদের উপরে প্রধান্য প্রতিষ্ঠান জন্য। ইসলামি আন্দোলনের সর্বোচ্চ শপথের কর্মী হিসেবে রুকনদের মুল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট অর্জন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। ইসলামি আন্দোলনের কর্মীদের মুল উদ্দেশ্যে হল জান্নাত সেই লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। হাজারো জুলুম নির্যাতন পথ ধরে আন্দোলন তার মানজিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। অ্যাডভোকেট আকন্দ আরও বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে গত ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ষড়যন্ত্র করে ফলাফল পাল্টে দিয়েছে, কিন্তু মানুষের মন পরিবর্তন করতে পারিনি। জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছে এবং জনগন তাদের ভোটাধিকার মুল্যায়ন চায় তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে প্রস্তুত। এই সরকার দেশ

পরিচালনায় ব্যার্থ, দেশে গ্যাস বিদ্যুৎ চরম ঘাটতি দেখা যাচ্ছে, চাঁদাবাজি চরম আকার ধারন করছে, ঘাস খাওয়ার জন্য চাদা দিতে হবে তা না হলে বিষ মিশিয়ে গরু মহিষ হত্যা করা হবে এমন বাংলাদেশ মেনে নেয়া হবেনা। বর্তমানে বিরোধী দলসমূহ সাত দাবিতে আন্দোলন করে যাচ্ছে সরকারকে জনগণের এই দাবি মেনে নিতে হবে। রুকন ভাই বোনদের ব্যাপক দাওয়াতী কাজ করতে হবে, ভোট সেন্টার ভিত্তিক কাজ করে শক্তিশালী সংগঠন কায়েম করতে হবে, রুকুনিয়াতের দাবি অনুসারে ব্যাপক সময়দান এবং আর্থিক কুরবানী করতে বিশেষ ভাবে তাগিত দেন। মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মু.বাবরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, অঞ্চল টিম সদস্য

মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি, অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ্ আলম। আরও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার,

মাহফুজুর রহমান আমিন, শামীম কবির, আব্দুস সত্তার, মুহাম্মদ জাফর ইকবাল, মাওলানা শহিদুল ইসলাম, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসাইন ও কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। সম্মেলনে ২০২৭ - ২০২৮ সালের মহানগর আমিরের জন্য ভোটগ্রহণ সম্পন হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]