জুড়ীতে ডেঙ্গু প্র'তি'রো'ধ অ'ভি'যা'ন: স্লোগান ‘রাখিব চারপাশ পরিষ্কার’, তবে কর্মসূচি শুরু নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৪:৪৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৪:৪৭:১২ অপরাহ্ন
এস এম জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তবে প্রেসক্লাবে পাঠানো আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের সময় সকাল ১১টা উল্লেখ থাকলেও উপজেলা প্রশাসন কর্মসূচি শুরু করে সকাল ১০টায়। এতে নির্ধারিত সময়ের সঙ্গে বাস্তব আয়োজনের এক ঘণ্টার ব্যবধান দেখা যায়। শনিবার (২৪ অক্টোবর)

উপজেলা প্রশাসন, জুড়ী ও বাংলাদেশ স্কাউটস, জুড়ী উপজেলার আয়োজনে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ। সকালে জুড়ী শিশু পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাইট চৌমুহনীতে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ স্কাউটসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি ও আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়। আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার

বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। আমন্ত্রণপত্রের সময় নিয়ে প্রশ্ন জনসচেতনতামূলক এ কর্মসূচির আমন্ত্রণপত্রে সকাল ১১টা উল্লেখ থাকলেও সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ায় সময়সূচির সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। আমন্ত্রণপত্রে নির্ধারিত সময় অনুসরণ করা হলে সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সমন্বয় বজায় রাখা সহজ হয়। বাংলাদেশ স্কাউটস, জুড়ী, মৌলভীবাজারের আয়োজনে তিন মাসব্যাপী এ অভিযানের স্লোগান ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’। ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]