কুমিল্লায় উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা বৈঠক

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০২:০৩:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০২:০৫:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে উপজেলা ও পৌরসভা কর্মপরিষদ সদস্যদের নিয়ে শিক্ষা বৈঠক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এ শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়

নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান

অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সমাজ পরিবর্তনের জন্য প্রথমে নিজেদের পরিবর্তন করতে হবে। প্রত্যেকটি কাজের নিয়ত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশনাই ইসলামের মূল শিক্ষা। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে হবে। তিনি বলেন, উন্নত চরিত্র গঠন ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। সাংগঠনিক, পারিবারিক ও সামাজিক জীবনে আমানতদারিতা, নৈতিকতা ও সততার চর্চা এবং এসব গুণাবলি সংরক্ষণ করতে হবে। আল্লাহ তায়ালা আমাদের যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তা পালনে প্রত্যেককে মানুষের আস্থাভাজন হতে হবে। মোবাইল ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং ইবাদতের ক্ষতি হচ্ছে। তাই সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সেলিম উদ্দিন আরও বলেন, ব্যক্তির সংশোধনের মাধ্যমে পরিবার সংশোধিত হয়, আর পরিবারে ইতিবাচক পরিবর্তন এলে সমাজেও তার প্রভাব পড়ে। নিজের পরিবর্তনের মধ্য দিয়েই সমাজ পরিবর্তনের কাজ শুরু করতে হবে। এ ক্ষেত্রে দাওয়াত সমাজ সংশোধনের অন্যতম প্রধান হাতিয়ার। ব্যাপক গণসংযোগের মাধ্যমে সর্বত্র দাওয়াতি কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। দাওয়াতের প্রসারের মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন এলে সমাজেও পরিবর্তন আসবে।

তিনি বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রত্যেক নেতা-কর্মী আস্থাভাজন হতে পারলে জামায়াতে ইসলামী একটি ইসলামী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান এবং ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য জামায়াত নেতা মোহাম্মদ সাহাব উদ্দিন,কুমিল্লা জেলা দক্ষিণের কর্মপরিষদ সদস্য

সরওয়ার কামাল, মোহাম্মদ ইব্রাহিম ও বেলাল হোসাইন,খায়রুল ইসলামসহ উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]