ম্যাচসেরার পুরস্কার কেন নিলেন না রোনালদো?

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ১০:৩৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ১০:৫৭:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দল আল নাসর ৩-১ গোলে জিতেছে। লিগের ১১তম ম্যাচে আল-মাজমাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে পর্তুগিজ তারকা আরও অদ্ভুত কাজ করলেন। নিজের সেরা ফর্মে ছিলেন রোনালদো। ৪৯তম মিনিটে এই পর্তুগিজ তারকা তার স্বদেশী জোয়াও ফেলিক্সের ফ্রি কিক থেকে ক্রসকে হেড করে গোল বানান। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। পরে রোনালদো

আরেকটি গোল করেছেন বলে ভেবেছিলেন। সৌদি সতীর্থ আব্দুল্লাহ আল হামদানের পাস ধরে নিখুঁত ফিনিশিং করলেও অফসাইডের পতাকা ওড়ে। এমন পারফরম্যান্স করায় রোনালদোকে ম্যাচসেরার পুরস্কারের জন্য নির্বাচিত করেছিল কর্তৃপক্ষ। কিন্তু রোনালদো সেটি নেননি। বরং ম্যাচসেরার পুরস্কার দিয়ে দেন আল হামদানকে। ফুলটাইমের বাঁশি বাজার পর তিনি মাঠ থেকে তাকে ডেকে আনেন এবং পোডিয়ামের সামনে গিয়ে তার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন হাসিমুখে। একসঙ্গে ছবিও তোলেন তারা, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা শোরগোল ফেলেছেন। আল ফয়সালির বিপক্ষে আল হামদান বেশ কয়েকটি সুযোগ পান। তার গোলে

প্রথম এগিয়ে যায় আল নাসর। তারপর ব্রাজিলের অ্যাঞ্জেলোকে দিয়ে তৃতীয় গোল করান এবং অফসাইডে বাতিল গোলটিও বানিয়ে দেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর গোল এখন ৯৮২টি। এর মধ্যে ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে করেছেন ৮৩৬ গোল। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তাঁর গোল ১৪৬টি। ক্লাবভিত্তিক গোলের হিসাবে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর গোল ১৪৫টি, আল নাসরের হয়ে ১৩৪টি, জুভেন্টাসের হয়ে ১০১টি এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি। চলতি

মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা ৬। এর মধ্যে সৌদি প্রো লিগে ৫টি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ১টি। ক্যারিয়ারে ১ হাজার অফিশিয়াল গোলের মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র ১৮ গোল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]