স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১২ নম্বর রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও কবি কাজী আলম ভূঁঞা নির্বাচনী মাঠে গণসংযোগ ও শোডাউন করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) মাগরিবের নামাজের পর নিজ গ্রামের শতাধিক লোকজনকে সঙ্গে নিয়ে রোয়াইলবাড়ি বাজার ও আমতলা মোড়ে শোডাউন ও
গণসংযোগ করেন তিনি। এ সময় হাত উঁচিয়ে অভিবাদন এবং স্থানীয়দের সঙ্গে করমর্দনের মাধ্যমে দোয়া ও সমর্থন চান। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে কাজী আলম ভূঁঞা বলেন, রোয়াইলবাড়ির সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য থাকলেও সে তুলনায় উন্নয়ন হয়নি। দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে রোয়াইলবাড়িকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে। তিনি স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। কাজী আলম একজনকবি, সংগঠক, গবেষক ও সমাজ সেবক। তিনি"দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি" ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক, দুর্নীতিবিরোধী জাতীয় ছাত্র ফ্রন্টের উপদেষ্টা,
মাটির 'মা' ফাউন্ডেশন, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক, মানবাধিকার সংস্থা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক,স্বপ্নযাত্রা হাউজিং ময়মনসিংহের সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির ময়মনসিংহ
বিভাগের পরিচালক,ময়মনসিংহস্থ কেন্দুয়া উপজেলা কল্যাণ সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা পদে দ্বায়িত্ব পালন করছেন।