দুর্গাপুরে পোশাকশ্রমিককে সং'ঘ'ব'দ্ধ ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গ, গ্রে'প্তা'র ২

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৭:১৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৭:২০:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার দুর্গাপুরে ৩৭ বছর বয়সী এক পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় অপর এক আসামি পলাতক রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুর্গাপুর পৌরসভার মধ্যবাজার এলাকার হাসিবুল হাসান (২৫) ও হাফিজুল হাসান রাব্বি (২৬)।

পলাতক আসামি আশিক মিয়া (২৬) একই এলাকার বাসিন্দা। মামলার এজাহার অনুযায়ী, পূজার ছুটিতে বাড়িতে আসা ওই নারী বুধবার রাতে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে তিন যুবক তাঁর দরজায় কড়া নাড়েন। দরজা খোলার পর তাঁকে পাশের রান্নাঘরে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। পরে ভুক্তভোগীর অভিযোগে থানায় মামলা নেওয়া হয়। গ্রেপ্তার দুজনকে

আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]