নিজস্ব প্রতিবেদক
রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির পৃথক অভিযানে ১৬৪৮ পিস ইয়াবা, ১১,১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল পিকেড্রিলসহ তিজনকে গ্রেফতার ১। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। ২। রংপুরের বদরগঞ্জে ২৯৮ পিস ইয়াবা ও ১১,১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৩৫০ পিস ইয়াবা ও ২ বোতল পিকেড্রিলসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)।
গতকাল রাতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। ৩। এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২২ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১০.১৫ ঘটিকার সময় সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন গোপীনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ইঞ্জিনিয়ার আব্বাস আলী প্রামাণিক এর বাড়ীর পশ্চিম পাশে রাস্তার উপর একটি মোটর সাইকেল তল্লাশী করে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১১১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। এ সময়, বাইক চালক মোঃ খাদেমুল ইসলাম ওরফে রিপন (৪৯), পিতা-মৃত নুরুল ইসলাম, গ্রাম-গুলশান নগর, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর কে গ্রেফতার করা হয় এবং তার মোটর সাইকেলটি জব্দ করা হয়। ৪। পৃথক আরেকটি অভিযানে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল ২৩/১০/২০২৬ তারিখ রাত ০১.১০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন দূর্গাপুর গ্রামের মোঃ বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে ১৩৫০ পিস ইয়াবা এবং ০২ বোতল পিকে ড্রিল জব্দসহ মোঃ বেল্লাল হোসেন (২৮) এবং তার স্ত্রী মোছাঃ নাজমিন নেহার নিশি (২৬) কে গ্রেফতার করা হয়। ৫। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ..
.মূলকপি স্বাক্ষরিত... মুহম্মদ মনিরুজ্জামান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত) অধিনায়কের পক্ষে তারিখঃ ২৩/১০/২০২৬ ইং।