শ্রদ্ধেয় আবুল হাসেম ভাই আর নেই,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৪:৪৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৪:৪৪:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সফল সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন অধ্যাপক আবুল হাসেম চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের কিংস কলেজ হাসপাতালে আনুমানিক রাত ১২ টায় মৃত্যুবরণ করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। মৃত্যুকালে স্ত্রী ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহ রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য দেশে বিদেশের সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।

এদিকে যুক্তরাজ্য আওয়ামীলীগ ওয়েলস শাখার সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক সহ অন্যান্য নেতৃবৃন্দ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করেছেন। জানাজার সময়সূচী পরে জানানো হবে ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]