কটিয়াদীতে চু'রি-ডা'কা'তি'সহ ১৮ মামলার আ'সা'মি সাজন ঘো'ষ গ্রে'প্তা'র

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৪:০৩:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৪:০৪:২১ অপরাহ্ন
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদকসহ ১৮টি মামলার আসামি সাজন ঘোষ (৩২) নামে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। বৃহঃবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ভোগপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজন ঘোষ কটিয়াদী পৌর এলাকার ভোগপাড়া (ঘোষপাড়া) গ্রামের হরি ঘোষের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত কটিয়াদী মডেল থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাজন ঘোষকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানায় মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ হাজার টাকা অর্থদণ্ডের (অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) জিআর সাজার পরোয়ানা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে এই কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কটিয়াদী থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এম এ কুদ্দুস কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]