কুড়িগ্রামের ঢুষমারায় পূর্ব শ'ত্রু'তা'র জে'রে জোড়া খু'নে'র মামলায় একজন কে গাজীপুর মহানগর হতে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০২:১৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০২:১৭:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের ঢুষমারায় পূর্ব শত্রুতার জেরে জোড়া খুনের মামলায় একজন কে গাজীপুর মহানগর হতে গ্রেফতার করেছে এসআরবি ১। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারাবদ্ধ। ২।

কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানায় পূর্ব শত্রুতার জেরে জোড়া খুনের মামলার ০৩ নং আসামি মোঃ রাব্বি ইসলাম (২২),নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। ২২ অক্টোবর রাতে যৌথ অভিযান চালিয়ে তাকে গাজীপুর মহানগর হতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ রাব্বি ইসলাম (২২),কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানাধীন খেরুয়ারচার গ্রামের মোঃ শেরে বাংলা এর ছেলে এবং অত্র মামলার ৩নং আসামি। ৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে,নিহত সেলিম মেম্বার ও হরমুজ আলী সম্পকে দুই ভাই।তাদের ৭.৫ একর জমি নিয়ে আসামিদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ ও মামলা চলে আসছিলো। গত ০১/১০/২০২৬ ইং তারিখ সকাল ১১.০০ঘটিকায় সেলিম মেম্বারসহ আরো কয়েকজন উক্ত জমিতে সার দিতে যায়। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ১১.৪৫

ঘটিকায় আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্র চাইনিজ কুড়াল, চাপাতি , রামদা, কুড়াল,কাচি,লাঠি দ্বারা সজ্জিত হয়ে ট্রাক্টরসহ উক্ত জমিতে অনাধিকার প্রবেশ করে ফসল নষ্ট করার চেষ্টা করলে সেলিম মেম্বার তার ভাই হরমুজ আলী সহ পরিবারের অন্য সদস্যরা মিলে বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে আসামিরা মামলার বাদী মোঃ আব্দুল বারেক (৩৯), ভিকটিম সেলিম মেম্বার এবং ভিকটিম মোঃ হরমুজ আলীকে লাঠি সোঠা দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। সেলিম মেম্বারকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম ও গুরুতর আঘাত করে ঘটনাস্থলেই মৃত্যু ঘটায়।তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে গ্রেফতারকৃত আসামি মোঃ রাব্বি ইসলাম (২২) হরমুজ আলীকে ট্রাক্টর দিয়ে চাপা দেয়। ট্রাক্টরের লোহার ফাল দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই হরমুজ আলীর মৃত্যু হয়। উক্ত ঘটনায় নিহতদের ভাতিজা মোঃ আব্দুল বারেক (৩৯) বাদী হয়ে কুড়িগ্রাম জেলা , ঢুষমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১)। ৪। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে এসআরবি-১৩ রংপুর কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সদর কোম্পানী, রংপুর এবং এসআরবি-১, সিপিএসসি, গাজীপুর কোনাবাড়ী ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল কর্তৃক ২২ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১৭.০৫ ঘটিকায় গাজীপুর মহানগরীর সদর থানাধীন সালনা কাথোয়া উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানার হত্যা মামলার আসামি মোঃ রাব্বি ইসলাম (২২), পিতা-মোঃ শেরে বাংলা, সাং-খেরুয়ারচার, থানা-ঢুষমারা, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ৫।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত.... মুহম্মদ মনিরুজ্জামান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত) অধিনায়কের পক্ষে তারিখঃ ২২/১০/২০২৬ খ্রিঃ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]