এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া সেই রাবি শিক্ষার্থী আর নেই

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০১:৫৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০১:৫৬:১৩ অপরাহ্ন


সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা রাবি প্রতিনিধি


: পুজোর দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১ টায় চেসি ত্রিপুরার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম। তিনি বলেন, আমাদের শিক্ষার্থী চেসি ত্রিপুরা আজ রাত ১১ টা ৭ মিনিটের সময় আমার ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুর বিষয়টি ডাক্তার আমাদেরকে নিশ্চিত করেছেন। চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায় অবস্থিত।

এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) চেসি তার এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেয়ে সিএনজিতে করে ক্যাম্পাসে ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক সিএনজিতে ধাক্কা দিয়ে চলে যায়। এতে চেসি গুরুতর আহত হন, পরবর্তীতে তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার এম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়। এদিকে চেসি ত্রিপুরার অকাল মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। রবিউল আলম নামে তার এক সহপাঠী লিখেছেন "বোন আমার আর কোন দিন দেখা হবে না।এক করিডোর এ হাটা হবে না।ল্যাব এ কাজ করা হবেনা।পাহাড়ি খাবার খাওয়া হবে না। ভালো থাকিস ওপারে বোন আমার। " আরেকজন লিখেছেন, চেসি ত্রিপুরা আর আমাদের মাঝে নেই। আজ রাত ১১টা ৭ মিনিটে চিকিৎসক তাঁর মৃত্যুর ঘোষণা দিয়েছেন। চেসিকে বাঁচানোর সব

আশা নিয়ে যাঁরা অপেক্ষা করছিলেন, তাঁদের এই অপূরণীয় ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। চেসির আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিদায়, চেসি। তোমাকে আমরা মনে রাখব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]