সাংবাদিক আলিফ হ'ত্যা মা'ম'লা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দা'বি সাংবাদিকদের

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০১:৩৮:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০১:৪০:২৫ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুন্যালে নেয়ার দাবি জানিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার বিকালে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে আলিফ হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়। ওই কর্মসূচি থেকে বক্তারা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুন্যালে নেয়ার দাবি জানান। একজন সাংবাদিককে হত্যা কেবল একটি জীবনের ওপর আঘাত নয় বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশকে বাধাগ্রস্ত করার একটি বিপদজ্জনক বার্তা। সাংবাদিক হত্যার বিচার না হলে সমাজের ভয়ের সংস্কৃতি তৈরি হবে। আমরা সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে যারা সরাসরি ও পরোক্ষভাবে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা আলিফ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালের নেয়ার দাবি জানাচ্ছি। এছাড়াও আলিফের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানাচ্ছি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম। কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক

সহসভাপতি আলী হায়দার রবিন, তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, আনোয়ার হোসেন শাহীন, মশিউর রহমান কাউসার, শেখ মো বিপ্লব, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান, সদস্য মো. কামাল উদ্দিন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, প্রেসটিভির পরিচালক হুমায়ুন

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]