কুষ্টিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০১:২৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০১:২৮:০৬ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়ায় র‍্যালী, সমাবেশ ও সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালের দিকে অনুষ্ঠিত এ র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। এ সময় আরও বক্তব্য দেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা আমজাদ হোসেন বিদ্যুৎ, কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রতিনিধি আব্দুল মালেক, নিসচা কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সহ-সাধারণ সম্পাদক এস এম

আতাউল গনি ওসমান, দৈনিক কৃষি কন্ঠের সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন ও নিসচা কুষ্টিয়া জেলা শাখার অর্থ সম্পাদক অঞ্জনকৃষ্ণ শীল শুভ । এ সময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। সড়ক দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মীর আব্দুর রাজ্জাক, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণাবিষয়ক সম্পাদক মাহফুজ্জামান তিতাস, দপ্তর সম্পাদক প্রকৌশলী মাহমুদ আল হাফিজ অভি, সমাজকল্যাণ ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মিথুন আলী, যুববিষয়ক সম্পাদক সানজান ইসলাম প্রেম, প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, কার্যকরী সদস্য খোন্দকার সোহেল টানু, মনিরুজ্জামান মজুমদার, নাজমুল হাসান খান, আব্দুর রহিম, শরিফুল

ইসলাম সুমন ও এস এম ইয়াসিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়।কর্মসূচি শেষে মরহুম জাহানারা কাঞ্চন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]