কুলাউড়ায় ২২৬ মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন-আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ১২:১৮:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ১২:১৯:২৯ পূর্বাহ্ন
‎ এস এম জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:


মৌলভীবাজারের কুলাউড়ায় ২২৬টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। ‎ ‎২২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আনসার-ভিডিপি ও উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। ‎ ‎


তিনি তাঁর বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করে আমি কুলাউড়ায় ফিরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সার্বক্ষণিক টেলিফোনে যোগাযোগ রেখেছি। যাতে কোনো অশুভ শক্তি সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে আঘাত হানতে না পারে। ‎ ‎শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]