এস এম জালাল উদদীন, মৌলভীবাজার
জেলা প্রতিনিধি:
নারী, শিশু, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা দিয়েছে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার পৌরসভা হলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেন মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।
ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউনের সভাপতি নিলুফার জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার। এতে মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসারসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
মানবকল্যাণে অবদান এবং নারী ও শিশুর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তায় ভূমিকার জন্য মায়া ওয়াহেদকে এ সম্মাননা প্রদান করা হয়।